ছট পুজো উপলক্ষে ভক্তদের ভীড় - The News Lion

ছট পুজো উপলক্ষে ভক্তদের ভীড়




দি নিউজ লায়ন ;  ছট পুজো উপলক্ষে শুক্রবার বিকেলে অগণিত ভক্তবৃন্দ দের সমাগম লক্ষ্য করা গেল নদীয়ার কৃষ্ণনগর জলঙ্গী নদীর কদমতলা ঘাটে।বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি লংঘন করে জমায়েত হলেও অন্যান্য বছরের মতো শব্দ বাজি ব্যবহার করা হয়নি এবারের ছট পূজা উপলক্ষে। ছট পূজার মূল উদ্দেশ্য সূর্যের আরাধনা। চতুর্থী তিথি থেকে এই পুজোর ধর্মীয় প্রক্রিয়াকরন শুরু হয়ে সপ্তমী তিথিতে সমাপ্তি ঘটে।


 এই দিনটিকে মূলত ঢালা ছট হিসেবে পালন করেন সূর্যের উপাসকেরা। সারাদিন উপবাস থাকার পর দিনের শেষে সূর্য পূজার মধ্য দিয়ে স্থানীয় নদীর ঘাটে বিভিন্ন প্রকার ফল মিষ্টান্ন সহকারে ডালা সাজিয়ে সূর্যাঘের মধ্য দিয়ে পূজা সমাপ্তি ঘটে বলে জানা গিয়েছে। এই রাজ্য ছাড়াও মূলত এই ধর্মীয় অনুষ্ঠানটির প্রচলন রয়েছে বিহার উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে।বঅন্যদিকে ছট পূজা উপলক্ষে নবদ্বীপের গঙ্গারঘাটে ভিড় উপচে পড়ছে। 


ঢাক নিয়ে পুজো দিতে হাজির হয়েছেন আবাঙালীরা। অনেকেই কোনরকম দূরত্ববিধি মানছেন না। শুক্রবার বিকালে অবাঙালি সম্প্রদায়ের মানুষেরা উপবাস থেকে নবদ্বীপ ফাসিতলা গঙ্গারঘাটে তারা তাদের পুজো দিলেন। পাশাপাশি মাজদিয়ায় মাথাভাঙ্গা নদীতেও পূজো দিতে দেখা গেল। পুজো দিতে আসা অজয় নায়েক জানান বিহারী সম্প্রদায়ের মানুষের কাছে এটি একটা বড় ব্রত। তিনি বলেন বিকেলে পুজো দিয়ে সূর্যদেবকে আমন্ত্রণ জানিয়ে গেলাম। 


শনিবার ভোর থেকে আবার গঙ্গায় এসে পূজো দিয়ে এই ব্রত সম্পূর্ণ হবে। তবে ছট পুজো উপলক্ষে নবদ্বীপের ঘাটে ঘাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্পিড বোর্ড নিয়ে চলছে নজরদারি করা হয় ।রানাঘাটের চূর্ণী শান্তিপুরে ভাগীরথী ,চাকদাহ এবং কল্যানীতে ছট পুজো অনুষ্টিত হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.